ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ার কাহালুতে ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ার কাহালুতে ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার কাহালুতে ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, হাড্ডিপট্টির জাহিদুল পলাতক

 বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মোখলেছুর রহমান (৪২), পিতা মো. জামাল উদ্দিন প্রামানিক, গ্রাম শারটিয়া (লাঠিগঞ্জ), থানা গাবতলী এবং মো. মোতালিব মন্ডল (৫৫), পিতা মৃত আব্দুল লতিফ মন্ডল, গ্রাম নরহট্ট, থানা কাহালু।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে কাহালু দরগাহাট মোড়ে বগুড়া–নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে শহীদ স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

তল্লাশিকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মো. মোখলেছুর রহমানের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৭০ পাতা (৭০০ পিস) এবং সিএনজি চালক মো. মোতালিব মন্ডলের চালকের সিটের নিচে পলিথিনে রাখা ৩০ পাতা (৩০০ পিস) ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ট্যাবলেটের সংখ্যা ১ হাজার পিস।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকার জাহিদুল ইসলাম (৪৮), পিতা অজ্ঞাত, এর কাছ থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জাহিদুল ইসলামকে গ্রেফতারের লক্ষ্যে হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালানো হলেও তিনি পুলিশের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় অপরাধ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ার কাহালুতে ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার কাহালুতে ১ হাজার পিস ট্যাপেন্ডাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, হাড্ডিপট্টির জাহিদুল পলাতক

 বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মোখলেছুর রহমান (৪২), পিতা মো. জামাল উদ্দিন প্রামানিক, গ্রাম শারটিয়া (লাঠিগঞ্জ), থানা গাবতলী এবং মো. মোতালিব মন্ডল (৫৫), পিতা মৃত আব্দুল লতিফ মন্ডল, গ্রাম নরহট্ট, থানা কাহালু।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে কাহালু দরগাহাট মোড়ে বগুড়া–নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে শহীদ স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

তল্লাশিকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মো. মোখলেছুর রহমানের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৭০ পাতা (৭০০ পিস) এবং সিএনজি চালক মো. মোতালিব মন্ডলের চালকের সিটের নিচে পলিথিনে রাখা ৩০ পাতা (৩০০ পিস) ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ট্যাবলেটের সংখ্যা ১ হাজার পিস।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকার জাহিদুল ইসলাম (৪৮), পিতা অজ্ঞাত, এর কাছ থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জাহিদুল ইসলামকে গ্রেফতারের লক্ষ্যে হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালানো হলেও তিনি পুলিশের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় অপরাধ করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ