ন্যাটো জোটের ঘনিষ্ঠ দুই মিত্র দেশ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের অভিপ্রায় ডেনমার্কের নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ডেনমার্কের ৬০ শতাংশ মানুষ বর্তমানে যুক্তরাষ্ট্রকে ‘মিত্র’ নয় বরং ‘শত্রু’ হিসেবে বিবেচনা করছেন।
ডেনমার্কের সরকারি সংবাদমাধ্যম ‘ডিআর’-এর বরাতে এএফপি জানায়, বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘এপিনিয়ন’ এই জনমত জরিপটি পরিচালনা করেছে। ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৫৩ জন নাগরিকের ওপর গত ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এই জরিপ চালানো হয়।
জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশটির পাঁচ ভাগের একভাগ মানুষও ওয়াশিংটনকে বন্ধু ভাবতে পারছেন না। ‘যুক্তরাষ্ট্রকে মিত্র না শত্রু হিসেবে দেখছেন?’—এমন প্রশ্নের জবাবে মাত্র ১৭ শতাংশ মানুষ ইতিবাচক বা ‘মিত্র’ হিসেবে উত্তর দিয়েছেন। অন্যদিকে, ২০ শতাংশ অংশগ্রহণকারী কোনো নিশ্চিত উত্তর দিতে পারেননি এবং ৩ শতাংশ মানুষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এই উত্তপ্ত পরিস্থিতির মূলে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ ‘গ্রিনল্যান্ড’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থান। গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অংশ হওয়ায় এটি ন্যাটো জোটের আওতাভুক্ত। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা দখলের চেষ্টা চালায়, তবে ন্যাটোর অস্তিত্বই হুমকির মুখে পড়বে। ন্যাটোর সনদ অনুযায়ী, এক সদস্য দেশ আক্রান্ত হলে বাকিদের এগিয়ে আসার বাধ্যবাধকতা থাকলেও এক সদস্যের ওপর অন্য সদস্যের হামলার বিষয়ে কোনো স্পষ্ট সমাধান নেই।
যদিও গত জানুয়ারিতে ট্রাম্প তাঁর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন, তবে ডেনমার্কের জনমনে এর গভীর ক্ষত রয়ে গেছে। ন্যাটোর দুই গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে এমন অনাস্থা পশ্চিমা সামরিক জোটের ঐক্য নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন