ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমীরের অ্যাকাউন্ট হ্যাক; প্রতিবাদ জানাতে বঙ্গভবনে প্রতিনিধি দল

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমীরের অ্যাকাউন্ট হ্যাক; প্রতিবাদ জানাতে বঙ্গভবনে প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত প্রচারণার অভিযোগ উঠেছে। বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি প্রতিনিধি দল।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে। সেখানে তারা এই সাইবার হামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং লিখিত প্রতিবাদ জানাবেন।

দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি অল্প সময়ের জন্য হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। অনুসন্ধানে দেখা গেছে, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল ([email protected]) ব্যবহার করে একটি ‘ফিশিং মেইল’ পাঠানো হয়েছিল। ওই মেইলে থাকা ‘Case-Study-Election.accdr’ নামক একটি ফাইলে ক্লিক করার পরপরই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারায়।

জামায়াতের অভিযোগ, হ্যাকাররা অ্যাকাউন্টটি দখলে নিয়ে ওই সময়ের মধ্যে একটি অত্যন্ত কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষমূলক পোস্ট দেয়। দলটির দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে আমীরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই সুপরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর কারণ এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দপ্তরের ই-মেইল ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সাইবার নিরাপত্তার দুর্বলতা অথবা দপ্তরের ভেতরে থাকা কোনো অশুভ মহলের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিনিধি দলটি বঙ্গভবন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমীরের অ্যাকাউন্ট হ্যাক; প্রতিবাদ জানাতে বঙ্গভবনে প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত প্রচারণার অভিযোগ উঠেছে। বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি প্রতিনিধি দল।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে। সেখানে তারা এই সাইবার হামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং লিখিত প্রতিবাদ জানাবেন।

দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি অল্প সময়ের জন্য হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। অনুসন্ধানে দেখা গেছে, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল ([email protected]) ব্যবহার করে একটি ‘ফিশিং মেইল’ পাঠানো হয়েছিল। ওই মেইলে থাকা ‘Case-Study-Election.accdr’ নামক একটি ফাইলে ক্লিক করার পরপরই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারায়।

জামায়াতের অভিযোগ, হ্যাকাররা অ্যাকাউন্টটি দখলে নিয়ে ওই সময়ের মধ্যে একটি অত্যন্ত কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষমূলক পোস্ট দেয়। দলটির দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে আমীরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই সুপরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর কারণ এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দপ্তরের ই-মেইল ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সরকারি সাইবার নিরাপত্তার দুর্বলতা অথবা দপ্তরের ভেতরে থাকা কোনো অশুভ মহলের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিনিধি দলটি বঙ্গভবন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ