ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তাজমহলের বদলে তিল তিল মৃ/ত্যু: বাদল ফরাজীর ১৮ বছরের কারাজীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

তাজমহলের বদলে তিল তিল মৃ/ত্যু: বাদল ফরাজীর ১৮ বছরের কারাজীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই

সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ২০০৮ সালে সীমান্ত পাড়ি দিয়েছিলেন তরুণ বাদল ফরাজী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাজমহলের শ্বেতশুভ্র সৌন্দর্যের বদলে তাঁর কপালে জুটেছিল দিল্লির কুখ্যাত তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠ। কেবল নামের আংশিক মিলের কারণে খুনের দায় কাঁধে নিয়ে জীবনের শ্রেষ্ঠ ১৮টি বসন্ত হারানো এক নিরপরাধ যুবকের সেই অবিশ্বাস্য ও রোমহর্ষক সত্য কাহিনি এবার উঠে আসছে বইয়ের পাতায়।

জনপ্রিয় লেখক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বাদলের কারাবাস’ প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে দিল্লির পুলিশের হাতে ভুলবশত গ্রেপ্তার হন। দীর্ঘ আইনি জটিলতা ও ভুল বিচারে ভারতের নিম্ন আদালতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। জীবনের দীর্ঘ সময় বিদেশের জেলে কাটানোর পর ২০১৮ সালে বন্দি-বিনিময় চুক্তির আওতায় তিনি দেশে ফেরেন। তবে ট্র্যাজেডি এখানেই শেষ নয়; দেশে ফেরার পরও আইনি মারপ্যাঁচে আজও তিনি বাংলাদেশের কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। দীর্ঘ এই প্রতীক্ষার প্রহর গুনতে গুনতেই না ফেরার দেশে চলে গেছেন তাঁর বাবা।

উপন্যাসটির লেখক রাহিতুল ইসলাম বলেন, "বাদল ফরাজীর জীবন কোনো সিনেমার গল্পের চেয়েও বেশি নাটকীয়। তাঁর গ্রেপ্তার, অমানবিক নির্যাতন এবং জেলে থাকা অবস্থায় অভাবনীয় শিক্ষা অর্জনের লড়াই আমাকে বারবার শিহরিত করেছে। এটি কেবল একজনের গল্প নয়, বরং বিচারব্যবস্থার অসংগতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।"

বইটিতে বাদল ফরাজীর আইনি লড়াইয়ের পাশাপাশি উঠে এসেছে ফরাসি তরুণী জুলি ও দেশি-বিদেশি মানবাধিকার কর্মীদের নিঃস্বার্থ সংগ্রামের কথা। একজন সাধারণ যুবকের জীবন কীভাবে বিচারব্যবস্থার জাঁতাকলে পিষ্ট হতে পারে, এই উপন্যাস তারই এক প্রামাণ্য দলিল।

২৮০ টাকা মূল্যের ‘বাদলের কারাবাস’ উপন্যাসটি এখন প্রথমা ডটকম ও রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বিশেষ ছাড়ে প্রি-অর্ডার করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তাজমহলের বদলে তিল তিল মৃ/ত্যু: বাদল ফরাজীর ১৮ বছরের কারাজীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ২০০৮ সালে সীমান্ত পাড়ি দিয়েছিলেন তরুণ বাদল ফরাজী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাজমহলের শ্বেতশুভ্র সৌন্দর্যের বদলে তাঁর কপালে জুটেছিল দিল্লির কুখ্যাত তিহার জেলের অন্ধকার প্রকোষ্ঠ। কেবল নামের আংশিক মিলের কারণে খুনের দায় কাঁধে নিয়ে জীবনের শ্রেষ্ঠ ১৮টি বসন্ত হারানো এক নিরপরাধ যুবকের সেই অবিশ্বাস্য ও রোমহর্ষক সত্য কাহিনি এবার উঠে আসছে বইয়ের পাতায়।

জনপ্রিয় লেখক রাহিতুল ইসলামের নতুন উপন্যাস ‘বাদলের কারাবাস’ প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।

বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে দিল্লির পুলিশের হাতে ভুলবশত গ্রেপ্তার হন। দীর্ঘ আইনি জটিলতা ও ভুল বিচারে ভারতের নিম্ন আদালতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। জীবনের দীর্ঘ সময় বিদেশের জেলে কাটানোর পর ২০১৮ সালে বন্দি-বিনিময় চুক্তির আওতায় তিনি দেশে ফেরেন। তবে ট্র্যাজেডি এখানেই শেষ নয়; দেশে ফেরার পরও আইনি মারপ্যাঁচে আজও তিনি বাংলাদেশের কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। দীর্ঘ এই প্রতীক্ষার প্রহর গুনতে গুনতেই না ফেরার দেশে চলে গেছেন তাঁর বাবা।

উপন্যাসটির লেখক রাহিতুল ইসলাম বলেন, "বাদল ফরাজীর জীবন কোনো সিনেমার গল্পের চেয়েও বেশি নাটকীয়। তাঁর গ্রেপ্তার, অমানবিক নির্যাতন এবং জেলে থাকা অবস্থায় অভাবনীয় শিক্ষা অর্জনের লড়াই আমাকে বারবার শিহরিত করেছে। এটি কেবল একজনের গল্প নয়, বরং বিচারব্যবস্থার অসংগতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ।"

বইটিতে বাদল ফরাজীর আইনি লড়াইয়ের পাশাপাশি উঠে এসেছে ফরাসি তরুণী জুলি ও দেশি-বিদেশি মানবাধিকার কর্মীদের নিঃস্বার্থ সংগ্রামের কথা। একজন সাধারণ যুবকের জীবন কীভাবে বিচারব্যবস্থার জাঁতাকলে পিষ্ট হতে পারে, এই উপন্যাস তারই এক প্রামাণ্য দলিল।

২৮০ টাকা মূল্যের ‘বাদলের কারাবাস’ উপন্যাসটি এখন প্রথমা ডটকম ও রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বিশেষ ছাড়ে প্রি-অর্ডার করা যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ