ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তাঁর দলের প্রার্থীরা যদি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে বাংলাদেশ একটি ‘স্বর্ণের দেশে’ পরিণত হবে। তিনি বিশ্বাস করেন, ইসলামের আদর্শের সঙ্গে যুক্ত থাকলেই দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি সম্ভব।
সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড বালুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
বক্তব্যে চরমোনাই পীর দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ইসলামের পক্ষে এই ভালো মানুষটাকে যদি আপনারা ভোট দিতে পারেন, তবে আপনাদের মুখে আল্লাহ হাসি ফোটাবেন—এতে কোনো সন্দেহ নেই।”
জনসভায় মুফতি রেজাউল করিম আরও উল্লেখ করেন যে, দেশে ন্যায়বিচার ও প্রকৃত উন্নয়ন প্রতিষ্ঠার জন্য সৎ ও ইসলামি ভাবধারার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুমিল্লা-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই নির্বাচনি সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম ও বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা রেজাউল করিম আবরার। এছাড়া স্থানীয় ও তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন