ঢাকার কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
সেনা সূত্র জানায়, গত সোমবার ( ২ ফেব্রুয়ারি) রাত ০১: ১৫ মিনিট থেকে ভোর ০৫:৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমানকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল ১৩ বোতল, ইম্পিরিয়াল হুইস্কি ৫০ বোতল এবং অন্যান্য বিদেশি মদ ২০ বোতল।এছাড়াও উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা ২টি, কাঁচি ১টি, চাপাতি ২টি, হাসুয়া ২টি, চাইনিজ কুড়াল ১টি, একটি কুড়াল এবং একটি লোহার রড (মডার্ন আয়রন স্টিক)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সেনা সূত্র।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন