পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন আজাদকে ভালোবেসে প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা উপহার দিয়েছেন স্কুল ছাত্রী সিনথিয়া।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সিনথিয়া তার প্রিয় নেতার হাতে এই উপহার তুলে দেন। সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত ফরহাদ হোসেন আজাদের প্রতি একজন সাধারণ কর্মীর এই ভালোবাসা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উপহার গ্রহণকালে আবেগআপ্লুত হয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, জনগণের এই অকৃত্রিম ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। সিনথিয়ার মতো সাধারণ মানুষের এই ছোট ছোট উপহার আমার কাছে কোটি টাকার সম্পদের চেয়েও দামী। এই ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণার মাঝে সিনথিয়ার এই উপহার প্রদান অনুষ্ঠানটি নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহের সঞ্চার করেছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন