ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। নেতাকর্মীরা জানিয়েছেন, বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে তারা নেতৃত্বে এ দলে আসছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ পথসভায় উপস্থিত ছিলেন।

বিএনপির নেতা ও স্থানীয় নেতারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। মেম্বার আবুল হোসেন ও অন্যান্য নেতারা বলেন, গত ১৮ বছর তারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, যার ফলে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতৃত্বে এই দলে যোগ দিয়েছেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন হাওলাদার বলেন, বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন, যা দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। নেতাকর্মীরা জানিয়েছেন, বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে তারা নেতৃত্বে এ দলে আসছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ পথসভায় উপস্থিত ছিলেন।

বিএনপির নেতা ও স্থানীয় নেতারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। মেম্বার আবুল হোসেন ও অন্যান্য নেতারা বলেন, গত ১৮ বছর তারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, যার ফলে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতৃত্বে এই দলে যোগ দিয়েছেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন হাওলাদার বলেন, বিএনপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন, যা দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ