ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ গাজীপুর-ময়মনসিংহ-কিশোরগঞ্জে বিশাল জনসভায় যোগ দেবেন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ গাজীপুর-ময়মনসিংহ-কিশোরগঞ্জে বিশাল জনসভায় যোগ দেবেন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে বিশাল জনসভায় যোগ দেবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক ব্যস্ততম দিন কাটাবেন। তিনি কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে ১১ দলীয় জোটের বড় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সকাল ১০টা ৩০ মিনিটে কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান যোগ দেবেন। সেখানে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় এলাকার জামায়াত ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। জেলা জামায়াত ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসভার প্রস্তুতি সম্পন্ন করেছে।

কিশোরগঞ্জ সফরের পর তিনি ময়মনসিংহে পৌঁছাবেন। বেলা ১১টায় সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন। ময়মনসিংহের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করানোর জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল জানিয়েছেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে এবং মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহের সভা শেষে ডা. শফিকুর রহমান সরাসরি গাজীপুরে যাত্রা করবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। সভার সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, এবং জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ গাজীপুর-ময়মনসিংহ-কিশোরগঞ্জে বিশাল জনসভায় যোগ দেবেন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে বিশাল জনসভায় যোগ দেবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক ব্যস্ততম দিন কাটাবেন। তিনি কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে ১১ দলীয় জোটের বড় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সকাল ১০টা ৩০ মিনিটে কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান যোগ দেবেন। সেখানে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় এলাকার জামায়াত ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। জেলা জামায়াত ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসভার প্রস্তুতি সম্পন্ন করেছে।

কিশোরগঞ্জ সফরের পর তিনি ময়মনসিংহে পৌঁছাবেন। বেলা ১১টায় সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন। ময়মনসিংহের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করানোর জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল জানিয়েছেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে এবং মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহের সভা শেষে ডা. শফিকুর রহমান সরাসরি গাজীপুরে যাত্রা করবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। সভার সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, এবং জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ