বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম।
সোমবার (২ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় প্রার্থী কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
আলোচনায় পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক শালীনতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষই নির্বাচনী এলাকায় সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এ সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন