“বিসমিল্লাহ” শীর্ষক সংক্ষিপ্ত ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে “বাংলাদেশ গ্রীন পার্টি” সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রিদওয়ান হাসান আহ্বায়ক এবং সালাহউদ্দীন জাহাঙ্গীর সদস্য সচিব হিসেবে দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলের আহ্বায়ক রিদওয়ান হাসান বলেন, “এই উদ্যোগ কোনো হঠাৎ রাজনৈতিক ঘোষণা নয়; বরং ইনসাফভিত্তিক ও পরিবেশবান্ধব রাজনীতির প্রয়োজন থেকেই এই যাত্রা।” তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ কওমি আলেম ও শিক্ষার্থীদের নেতৃত্বে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন, সংগঠিত ও কর্মমুখর করার লক্ষ্য নিয়ে দলটি যাত্রা শুরু করেছে। আপাতত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি; আগামী তিন থেকে ছয় মাস সংগঠন গড়ে তোলার প্রস্তুতি পর্ব হিসেবে চলবে।
সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরে জানান, বাংলাদেশ গ্রীন পার্টি মূলত কওমি মাদরাসা থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক প্রয়াস। তারা মুক্তিযুদ্ধের অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাইয়ে প্রতিষ্ঠিত বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় বিশ্বাসী। তিনি বলেন, থানা কমিটি হবে মূল সংগঠন কাঠামো, এবং সদস্যপদ হবে কাজের আগ্রহ ও দায়বদ্ধতার ভিত্তিতে; পদপ্রার্থীর অনলাইন আবেদন নয়।
উল্লেখ্য, আহ্বায়ক রিদওয়ান হাসান যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য এবং সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্বও তাঁরা গ্রহণ করেছেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দলটি প্রদর্শনীর রাজনীতি নয়; ধাপে ধাপে সংগঠন গড়ে তোলা, তরুণদের কর্মমুখর করা এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ উপহার দেওয়াই মূল লক্ষ্য। শিগগিরই পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট প্রকাশ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন