আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার দলীয় ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে খেলাফত মজলিস। দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার প্রকাশ করা হবে।
দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলামভিত্তিক ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও দলের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন