ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মো: শিহাব উদ্দিন শেখ
মো: শিহাব উদ্দিন শেখ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সাভার সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, হেমায়েতপুর আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল রবিবার  (২ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয় বাসিন্দা মো: ফিরোজ ও মো: সুজন নামের দুই ব্যক্তিকে তল্লাশি করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে গাঁজা ও দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ইয়াবা সেবনের ৪টি পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে জানা গেছে, আটককৃতদের একজন এর আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সাভার সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, হেমায়েতপুর আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল রবিবার  (২ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয় বাসিন্দা মো: ফিরোজ ও মো: সুজন নামের দুই ব্যক্তিকে তল্লাশি করে। তল্লাশিকালে তাদের কাছ থেকে গাঁজা ও দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ইয়াবা সেবনের ৪টি পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে জানা গেছে, আটককৃতদের একজন এর আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং তিনি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ