০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে মান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেল অফিসার, মান্দা থানার অফিসার ইনচার্জ, জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল ভিত্তি হলো ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান বক্তারা।
প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ সংক্রান্ত আইন-কানুন, ভোটকেন্দ্র পরিচালনা, ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা, ভোটারদের সহায়তা প্রদান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন