ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ধানের শীষের বিশাল জনসভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

মান্দায় ধানের শীষের বিশাল জনসভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রসাদপুর ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ফেব্রুয়ারী) বিকেলে প্রসাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছেন
বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
সভাপতিত্বে ৭নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় ধানের শীষের বিশাল জনসভা: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ফেব্রুয়ারী) বিকেলে প্রসাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করছেন
বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
সভাপতিত্বে ৭নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, তোফাজ্জল হোসেন টুকু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ