ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচিত হলে প্রসাদপুর খেয়াঘাটে বহুল প্রত্যাশিত ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ — খন্দকার আব্দুর রাকিব

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত হলে প্রসাদপুর খেয়াঘাটে বহুল প্রত্যাশিত ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ — খন্দকার আব্দুর রাকিব
বক্তব্য প্রদান করছেন খন্দকার আব্দুর রাকিব

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রসাদপুর উত্তরপাড়ায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন,
“দীর্ঘদিন ধরে প্রসাদপুর খেয়াঘাট এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার। জনগণের ভোটে নির্বাচিত হলে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। উন্নয়ন হবে জনগণের প্রয়োজন অনুযায়ী, লুটপাটের জন্য নয়।”
তিনি আরও বলেন,
“বর্তমান একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই হাট-বাজার, খাল-বিল, বালুমহল ও জলমহল দখল করে রেখেছে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজিতে তারা অতীতের সকল রেকর্ড ভেঙেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার ও সৎ নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব জামায়াতের সভাপতি মোঃ আব্দুল মালেক, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিনসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন প্রসাদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা লোকমান হোসেন।
বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের সর্বাত্মক সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এলাকায় ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থনের শক্ত অবস্থান তুলে ধরে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচিত হলে প্রসাদপুর খেয়াঘাটে বহুল প্রত্যাশিত ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ — খন্দকার আব্দুর রাকিব

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রসাদপুর উত্তরপাড়ায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন,
“দীর্ঘদিন ধরে প্রসাদপুর খেয়াঘাট এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার। জনগণের ভোটে নির্বাচিত হলে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। উন্নয়ন হবে জনগণের প্রয়োজন অনুযায়ী, লুটপাটের জন্য নয়।”
তিনি আরও বলেন,
“বর্তমান একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই হাট-বাজার, খাল-বিল, বালুমহল ও জলমহল দখল করে রেখেছে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজিতে তারা অতীতের সকল রেকর্ড ভেঙেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার ও সৎ নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব জামায়াতের সভাপতি মোঃ আব্দুল মালেক, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিনসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন প্রসাদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা লোকমান হোসেন।
বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের সর্বাত্মক সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এলাকায় ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থনের শক্ত অবস্থান তুলে ধরে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ