ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে রাজপথে হাজারো নারী ভোটের মাঠে নতুন আমেজ

মোঃ মতিন খন্দকার
মোঃ মতিন খন্দকার বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে রাজপথে হাজারো নারী ভোটের মাঠে নতুন আমেজ

বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে রাজপথে নেমেছেন হাজারো নারী। এতদিন ঘরে ঘরে ভোটের আহ্বান জানালেও এবার প্রকাশ্যে মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। সারাদেশে ভোটের গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীদের নির্যাতন ও হেনস্তার অভিযোগের প্রেক্ষাপটে রোববার থেকে বগুড়ায় নারীরা সংঘবদ্ধভাবে রাজপথে নামেন। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি তারা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও জানান।

গতকালের পর আজও সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার নারী মিছিল নিয়ে প্রচারণা চালান। সকালে প্রথমে নামুজা ইউনিয়নের নারীরা মিছিল নিয়ে রাস্তায় নামেন। এ সময় বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে। এরপর গোকুল ইউনিয়নের নারীরাও দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে মিছিলে অংশ নেন। এখানেও অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নেতৃত্ব দেন। পরে নুনগোলা ইউনিয়নের নারীরা পৃথক মিছিল বের করেন। শত শত নারী দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে এসব মিছিলে অংশগ্রহণ করেন। দলীয় সূত্র জানায় বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের রাজপথের এই প্রচারণা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এদিকে নারীদের সক্রিয় অংশগ্রহণে বগুড়া সদর আসনের ভোটের মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নারী ভোটারদের সমর্থনকে জয়ের বড় শক্তি হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় দাঁড়িপাল্লার পক্ষে রাজপথে হাজারো নারী ভোটের মাঠে নতুন আমেজ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে রাজপথে নেমেছেন হাজারো নারী। এতদিন ঘরে ঘরে ভোটের আহ্বান জানালেও এবার প্রকাশ্যে মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। সারাদেশে ভোটের গণসংযোগকালে জামায়াতের নারী কর্মীদের নির্যাতন ও হেনস্তার অভিযোগের প্রেক্ষাপটে রোববার থেকে বগুড়ায় নারীরা সংঘবদ্ধভাবে রাজপথে নামেন। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি তারা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও জানান।

গতকালের পর আজও সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার নারী মিছিল নিয়ে প্রচারণা চালান। সকালে প্রথমে নামুজা ইউনিয়নের নারীরা মিছিল নিয়ে রাস্তায় নামেন। এ সময় বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে। এরপর গোকুল ইউনিয়নের নারীরাও দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে মিছিলে অংশ নেন। এখানেও অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নেতৃত্ব দেন। পরে নুনগোলা ইউনিয়নের নারীরা পৃথক মিছিল বের করেন। শত শত নারী দাঁড়িপাল্লার ফেস্টুন হাতে এসব মিছিলে অংশগ্রহণ করেন। দলীয় সূত্র জানায় বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের রাজপথের এই প্রচারণা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এদিকে নারীদের সক্রিয় অংশগ্রহণে বগুড়া সদর আসনের ভোটের মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নারী ভোটারদের সমর্থনকে জয়ের বড় শক্তি হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ