আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে। এ উপলক্ষে শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) কর্তৃক আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন অধিনায়ক লেঃ কর্ণেল সম্রাট তানভীর রহমান সাগর।
তিনি জানান, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে। ভোটারদের নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ৩১ জানুয়ারি ২০২৬ থেকে সারাদেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। রাঙ্গামাটি সেক্টরের আওতায় দুর্গম পার্বত্য ও নদীবেষ্টিত এলাকায় সড়ক, নৌ ও পায়ে হেঁটে টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বরকল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোন সার্ভেইলেন্স, রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ, কেএনাইন ডগ স্কোয়াড, কুইক রেসপন্স ফোর্স ও র্যাপিড অ্যাকশন টিম প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি আশা প্রকাশ করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন