ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নাগরপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

নাগরপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

টাঙ্গাইলের নাগরপুরে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নাগরপুর শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আ. বাছেদ মিয়া, নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার নূরে আলম খান, নাগরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নৈশপ্রহরী মোজাফফর হোসেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নাগরপুরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টাঙ্গাইলের নাগরপুরে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নাগরপুর শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আ. বাছেদ মিয়া, নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার নূরে আলম খান, নাগরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নৈশপ্রহরী মোজাফফর হোসেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ