নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় কামাল হোসেন (৫২) নামে একজনকে আটক করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাত থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালানো হয়। পরে তাকে কালিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. কামাল হোসেন কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার জয়পুর গ্রামে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মো. কামাল হোসেন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেন। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ একজনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন