আজ সোমবার চট্টগ্রামের পাঁচটি স্থানে বড় ধরনের জনসমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত এবং তাদের শরিক ১১ দলীয় জোটের পক্ষ থেকে এই নির্বাচনী সফরের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় মহেশখালী থেকে শুরু হওয়া এই সফর কক্সবাজার সদর, লোহাগাড়ার পদুয়া এবং সীতাকুণ্ড হয়ে বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।
এসব সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও মাইকিং করেছে জামায়াতের নেতা-কর্মীরা। জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, এই জনসভাগুলো থেকে ডা. শফিকুর রহমান মূলত একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার রূপরেখা এবং দেশের কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন।
বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নের বিষয়ে এই সফর থেকে বড় ধরনের কিছু ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে। জামায়াত নেতারা জানিয়েছেন, চট্টগ্রামকে একটি কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা এবং পর্যটন ও যোগাযোগের সুবিধার্থে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার সুনির্দিষ্ট পরিকল্পনা তিনি জনগণের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সীতাকুণ্ড ও বন্দরের সমাবেশগুলো থেকে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত করবেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন