ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনের আগে ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং বিমান কিনছে বিমান

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং বিমান কিনছে বিমান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার (৩৭০ কোটি মার্কিন ডলার) একটি বিশাল চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৪টি নতুন উড়োজাহাজ কেনার এই দীর্ঘমেয়াদী চুক্তির কার্যক্রম চলতি সপ্তাহেই সম্পন্ন করার জোর প্রস্তুতি চলছে। বিমান সূত্রে জানা গেছে, চুক্তির শেষ মুহূর্তে মোট মূল্যের ওপর আরও ১০ শতাংশ অতিরিক্ত ছাড় চেয়ে বোয়িংয়ের সিয়াটল সদর দপ্তরে জরুরি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

প্রস্তাবিত এই চুক্তির অধীনে বিমান আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ সংগ্রহ করবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান জানান, বোয়িংয়ের পাঠানো চূড়ান্ত প্রস্তাব বর্তমানে পর্যালোচনার শেষ পর্যায়ে রয়েছে। ন্যাশনাল নেগোসিয়েশন কমিটির সুপারিশ ও পরিচালনা পর্ষদের অনুমোদন মিললেই এই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বিমানের বোর্ড সভায় এই কেনাকাটার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তী সরকার আগে থেকেই বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যেখানে শুল্ক সুবিধার বিনিময়ে বোয়িং বিমান কেনা ও জ্বালানি আমদানির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে এত বড় অঙ্কের চুক্তির তোড়জোড় নিয়ে এভিয়েশন বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, বর্তমান ডলার মূল্যে চুক্তি হলেও বিমানগুলো বহরে আসা শুরু করবে ২০৩১ সাল থেকে, যা ২০৩৫ সাল পর্যন্ত চলবে। ফলে বর্তমান সংকটের তাৎক্ষণিক কোনো সমাধান এতে নেই। তাছাড়া দীর্ঘমেয়াদী কিস্তি পরিশোধে ডলারের বিনিময় হারের ওঠা-নামা বিমানের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও এই চুক্তির দৌড়ে থাকলেও কারিগরি ও বাণিজ্যিক মূল্যায়নে শেষ পর্যন্ত বোয়িংকেই বেছে নিয়েছে বিমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনের আগে ৩৭ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং বিমান কিনছে বিমান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ