ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থীকে জাপা'র উষ্ণ অভ্যর্থনা ও ভোটদানে সমর্থন

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থীকে জাপা'র উষ্ণ অভ্যর্থনা ও ভোটদানে সমর্থন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের প্রচরণা, ভোটদান, সমর্থন ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।রবিবার (২রা ফেব্রুয়ারী) রাতে সদরের বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল আলম এর সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একে এম সাজ্জাদ পারভেজ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-২ (সদর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।উপস্থিত সভায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন নীলফামারী উন্নয়নে ধানের শীষের প্রার্থী তুহিনের বিকল্প নেই।তাই দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান সর্বসাধারনের প্রতি। সব দ্বিধা দন্ত ভুলে কাঁধে কাঁধ রেখে তারা জনগণের দোরগোড়ায় পৌঁছে ধানের শীষের প্রচরণা করবেন।বিশেষ অতিথি নীলফামারী উন্নয়ন মঞ্চের আহবায়ক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব লেলিন বলেন, নীলফামারী উন্নয়নে দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে নীলফামারীকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলায় রুপান্তর করতে চাই।এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সকলকে সজাগ থাকার আহবান জানান।প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, সকলের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের মৌলিক চাহিদার ব্যাপক উন্নয়ন হবে।জাপার এই ব্যতিক্রম আয়োজনে খুশি তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, রামনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টিরআহবায়ক তৌহিদা জোতি, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য দুলু,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতি আহবায়ক মমিনুর রশিদ সামু,সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম লিখন,জাতীয় শ্রমিক পার্টির জেলা আহবায়ক বজলার রহমান,সদস্য সচিব হাসান আলী  সহ অনেকে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থীকে জাপা'র উষ্ণ অভ্যর্থনা ও ভোটদানে সমর্থন

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ