ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া
দৈনিক নববাণী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের নেতৃত্বে ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ মহড়া শুরু হয়। এতে সার্বিক সমন্বয় ও উপস্থিতি ছিল সহকারী রিটার্নিং অফিসার, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল)।

যৌথ এই মহড়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। মহড়ায় নেতৃত্ব ও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ত্রিশাল উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মহড়াটি বৈলর, কাঁঠাল, কালীর বাজার, নতুন বাজার, বালিপাড়া, রামপুরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রদর্শন করা হয়।

মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, সহিংসতা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা আরও জানান, এ ধরনের মহড়া ও টহল নির্বাচনকালীন সময়ে অব্যাহত থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করা হবে।

প্রশাসনের আশা, এই যৌথ মহড়া নির্বাচনী মাঠে নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ