ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রকাশ্যে শাকিবের মোশন পোস্টার

অগ্নিঝরা লুকে ঢাকা কাঁপাবে শাকিব ‘প্রিন্স’

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

অগ্নিঝরা লুকে ঢাকা কাঁপাবে শাকিব ‘প্রিন্স’
বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে সংগৃহীত পোস্টার।

কখন প্রকাশ পাবে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার ফার্স্ট লুক—এই অপেক্ষায় ছিলেন শাকিব খান ভক্তরা। অবশেষে রোববার সন্ধ্যায় সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত এই সিনেমার মোশন পোস্টার।

সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোশন পোস্টারটি প্রকাশ করেন। পোস্টারে কাঁধ ছোঁয়া চুল, হাতে অস্ত্র আর মারমুখী লুকে দেখা গেছে শাকিব খানকে। আগুনের ইমোজিসহ ক্যাপশনে তিনি লেখেন, “একটা শহর, একটা উপাখ্যান—ঢাকা এবার বলবে ‘প্রিন্স’-এর গল্প।”

মোশন পোস্টার প্রকাশের পরপরই শাকিব ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে প্রশংসা আর উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়ায় ভরে উঠেছে। ভক্তদের মতে, পোস্টারেই ইঙ্গিত মিলেছে ভিন্নধর্মী ও শক্তিশালী এক চরিত্রের।

আসন্ন রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমাটির। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনজন নায়িকা। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। পাশাপাশি এই প্রজেক্টে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। অভিনয়ে তার সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, টলিউডের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

সব মিলিয়ে, মোশন পোস্টারেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে ‘প্রিন্স’। ঈদে মুক্তির আগে সিনেমাটি নিয়ে প্রত্যাশা এখন তুঙ্গে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অগ্নিঝরা লুকে ঢাকা কাঁপাবে শাকিব ‘প্রিন্স’

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ