আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে গোমস্তাপুরে বিশাল নির্বাচনী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরের পার্শ্বে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা আশরাফুল হক, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব। এছাড়া গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম রাজ, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
বক্তারা নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি মাত্র ভোটই পারে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদের বার্তা দিতে।
এ সময় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির সকল নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন