ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডা. তাহেরের দুর্নীতিবিরোধী ঘোষণা

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে

বিশেষ প্রতিনিধি :
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে
চিত্র : সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। তিনি বলেন, নির্বাচনে জোট বিজয়ী হলে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটবে এবং বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং ইসলামী সমমনা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। সারা দেশে এই জোটকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে জনগণ ভালো মানুষদেরই ভোট দেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পার হলেও পদ্ধতিগত কোনো মৌলিক পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি বন্ধ হয়নি। যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। কোনো কোনো সরকারের আমলে বাংলাদেশ তিনবার বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হলে দুর্নীতি বন্ধের একটি বাস্তব সুযোগ তৈরি হবে।

ডা. তাহের বলেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং একটি গুণগত পরিবর্তনের নির্বাচন।

শুভপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ