ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধাপ্পা দিয়ে ভোট নেওয়া যায় না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

ধাপ্পা দিয়ে ভোট নেওয়া যায় না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না। তিনি বলেন, কিছু দল নিশ্চিতভাবে ধরে নিয়েছে তারা পাশ করে যাবে। জনগণ জানতে চায়, তারা এই শক্তি কোথায় পায়?

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিকেলে আউটার সার্কুলার রোড, রাজারবাগ গ্লোব নিবাস ও নাভানা বিল্ডিংয়ের পাশে উঠান বৈঠক করেন ধানের শীষের এই প্রার্থী। রাতে তিনি পিডব্লিউডি (পলওয়েল মার্কেটের পেছনে) স্টাফ কোয়ার্টারের ভেতরে গণসংযোগ করেন এবং পরে মিলনমেলায় অংশ নেন।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, পরিবেশ ভালো না। আচরণবিধিতে স্পষ্ট বলা আছে—কারও বিরুদ্ধে আক্রমণাত্মক বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আমার বিরুদ্ধে তা নিয়মিত করা হচ্ছে। টার্গেট আমি, অন্য কাউকে নয়। যারা মিথ্যাচার করছে, ইহকাল ও পরকালে তাদের এর জবাব দিতে হবে।

তিনি বলেন, এসব বিষয়ে নজর দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছে অভিযোগ করে তিনি বলেন, তা না হলে এত অপবাদ ও মিথ্যাচারের পরও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এ বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনো কর্ণপাত করা হয়নি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার এলাকায় ২ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ভোটার পাওয়া যাচ্ছে না। এই ভোটাররা কারা—সে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি এসব ভোটার বাস্তবে না থাকে, তাহলে নির্বাচন কমিশনকে বলবো সেগুলো বাতিল করতে। তা না হলে প্রকৃত ফলাফল আসবে না।

মির্জা আব্বাস আরও বলেন, কর্মজীবী নারী সম্পর্কে স্বাধীনতাবিরোধী একটি দলের শীর্ষ নেতার অশ্লীল ও নোংরা মন্তব্য তিনি মুখে আনতে চান না। তিনি বলেন, আমাদের ধর্মে কোথাও লেখা নেই যে নারীরা কাজ করতে পারবে না; বরং নারীদের সমঅধিকার দেওয়া হয়েছে। তিনি এই বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং নারী সমাজকে এসব দলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম আমাদের বিরুদ্ধেও অনেক সময় নানা কিছু লিখেছে, কিন্তু আমরা কিছু বলিনি। কারণ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। একটি অর্বাচীন বালক যেভাবে গণমাধ্যমকে আক্রমণ করছে, তা কার্যত গণমাধ্যমকে হুমকি দেওয়ার শামিল। তিনি বলেন, এর জন্য ৭১-এর যুদ্ধ হয়নি, এর জন্য ২৪ সংঘটিত হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধাপ্পা দিয়ে ভোট নেওয়া যায় না: মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ