শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নওগাঁ সদর উপজেলায় শব্দদূষণের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদের নেতৃত্বে নওগাঁ সদরের মসুরপুর বাইপাস এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় চারটি পরিবহনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। অভিযানে ব্যাটালিয়ন আনসার নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে পরিবেশ ও শব্দদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন