ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মৈনমে বিএনপির নির্বাচনী জনসভা

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মৈনমে বিএনপির নির্বাচনী জনসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত ও জনসমাগমপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মৈনম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে চেয়ারম্যান মোড়ে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসন থেকে ডা. ইকরামুল বারী টিপুকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।#

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মৈনমে বিএনপির নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত ও জনসমাগমপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মৈনম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে চেয়ারম্যান মোড়ে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মকে।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসন থেকে ডা. ইকরামুল বারী টিপুকে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।#

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ