আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দেশের আট বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করেছে সরকার। এর মধ্যে সিলেট বিভাগে দায়িত্ব পেয়েছেন ২ জন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(৫) ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারায় তাঁদের নির্ধারিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
পদায়নপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তাঁর আওতাধীন এলাকার চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। পদায়নের পর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান ও রিপোর্ট করতে হবে।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখতে হবে এবং প্রতিদিন নির্ধারিত ছকে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন