ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোপনে শুরু রাজকীয় আয়োজন

আগামীকাল বিজয়–রাশমিকার বিয়ে

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আগামীকাল বিজয়–রাশমিকার বিয়ে
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা।

দক্ষিণী সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা—দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন এবার বিয়ের খবরে রূপ নিতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকাজুটি। এরই মধ্যে নাকি গোপনে শুরু হয়ে গেছে বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বসেছে মেহেদীর আসর। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়— লাল ভেলভেট কাপড়, রঙিন ফুল আর আলোকসজ্জায় সাজানো হয়েছে বিয়ের ভেন্যু। পুরো আয়োজনটি যেন কোনো ঐতিহাসিক পিরিয়ড ড্রামার সেট।

ভাইরাল ভিডিওটি ইভেন্ট টিমের কোনো সদস্য ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরই জোরালো হয় বিয়ের গুঞ্জন। বলিউড সূত্রের দাবি, ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। রোববার রয়েছে মেহেদী, সংগীত ও ককটেল পার্টি। এরপর সোমবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে বিজয় ও রাশমিকার।

তবে এত গুঞ্জনের পরও এখনো পর্যন্ত রাশমিকা মান্দানা বা বিজয় দেবরকোন্ডা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

দীর্ঘদিন ধরেই দক্ষিণী চলচ্চিত্রপাড়ায় এই জুটিকে নিয়ে নানা আলোচনা চলছিল। বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা যাওয়া, বিদেশ সফর ও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতির ছবি ঘিরে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও বরাবরই বিষয়টি নিয়ে নীরব ছিলেন দুজনেই। এবার সেই নীরবতার আড়ালেই সত্যি হতে চলেছে ভক্তদের বহুদিনের ধারণা— এমনটাই মনে করছেন অনেকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আগামীকাল বিজয়–রাশমিকার বিয়ে

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ