ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ধানের শীষের বিজয় লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

মান্দায় ধানের শীষের বিজয় লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ জানুয়ারি) রাতে উপজেলার ৮নং কুশুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং আকিব জাওয়াদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. টিপু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ ঐক্যবদ্ধ হলে এই নির্বাচনে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। তিনি বলেন, “মান্দার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, ছাত্রনেতা মমিনুর রহমান, খাইরুল ইসলাম রাজু, জুয়েল রানা প্রমুখ।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় ধানের শীষের বিজয় লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ জানুয়ারি) রাতে উপজেলার ৮নং কুশুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং আকিব জাওয়াদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. টিপু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ ঐক্যবদ্ধ হলে এই নির্বাচনে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। তিনি বলেন, “মান্দার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ চৌধুরী, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, ছাত্রনেতা মমিনুর রহমান, খাইরুল ইসলাম রাজু, জুয়েল রানা প্রমুখ।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ