ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বলিউডে ফের আতঙ্ক

পরিচালক রোহিত শেঠি'র বাড়িতে গুলিবর্ষণ

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

পরিচালক রোহিত শেঠি'র বাড়িতে গুলিবর্ষণ
ভারতীয় চলচ্চিত্র পরিচালক - রোহিত শেঠি।

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি ছোড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলির ঘটনা ঘটেছে। এবার লক্ষ্য হয়েছেন বি-টাউনের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার ভোর রাতে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত রোহিত শেঠির বাসভবনের বাইরে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

রোহিত শেঠি জুহু এলাকার একটি বহুতল ভবনে বসবাস করেন। অভিজাত ও নিরাপত্তা-বেষ্টিত এলাকায় এমন গুলির ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

কে বা কারা জড়িত—তা এখনো নিশ্চিত নয়। রোহিত শেঠির ব্যালকনি থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোর ৫টার দিকে বান্দ্রায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। সে সময় হামলাকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ওই ঘটনার দায় পরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই স্বীকার করেন।

বর্তমান ঘটনায়ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরিচালক রোহিত শেঠি'র বাড়িতে গুলিবর্ষণ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি ছোড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলির ঘটনা ঘটেছে। এবার লক্ষ্য হয়েছেন বি-টাউনের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার ভোর রাতে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত রোহিত শেঠির বাসভবনের বাইরে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

রোহিত শেঠি জুহু এলাকার একটি বহুতল ভবনে বসবাস করেন। অভিজাত ও নিরাপত্তা-বেষ্টিত এলাকায় এমন গুলির ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

কে বা কারা জড়িত—তা এখনো নিশ্চিত নয়। রোহিত শেঠির ব্যালকনি থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোর ৫টার দিকে বান্দ্রায় সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। সে সময় হামলাকারীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ওই ঘটনার দায় পরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই স্বীকার করেন।

বর্তমান ঘটনায়ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ