ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ
দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তাঁর স্ত্রী।

দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা যমজ সন্তানের মা–বাবা হয়েছেন। একটি পুত্র ও একটি কন্যাসন্তানের জন্মের মাধ্যমে তাঁদের সংসারে এসেছে নতুন আনন্দ। গতকাল শনিবার রাতে সুখবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন রাম চরণের বাবা, দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী।

সুখবর জানিয়ে চিরঞ্জীবী লেখেন, ‘অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতাভরা হৃদয়ে জানাচ্ছি—রাম চরণ এবং উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। একটি ছেলে ও একটি মেয়ে। মা এবং নবজাতক—উভয়েই সুস্থ আছেন। দাদু-ঠাকুরমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদ ও পবিত্র আনন্দের।’

গত বছরের দীপাবলিতে প্রথমবারের মতো আবার মা–বাবা হওয়ার খবর প্রকাশ করেছিলেন রাম চরণ ও উপাসনা। তখনই তাঁরা জানান, তাঁদের সংসারে ‘ডাবল ধামাকা’ আসছে। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে যমজ সন্তানের আগমন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

দীপাবলির সময় ইনস্টাগ্রামে দেওয়া যৌথ পোস্টে তাঁরা লিখেছিলেন, ‘এবারের দীপাবলি সত্যিই বিশেষ। আমাদের জীবনে ডাবল ধামাকা আসছে। সব ঠিক থাকলে আগামী বছরই আমরা যমজ সন্তানের মা–বাবা হবো।’

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম চরণ ও উপাসনা কোনিডেলা। দীর্ঘ ১১ বছর পর, ২০২৩ সালের জুন মাসে তাঁদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এর দুই বছর পর এবার যমজ সন্তানের আগমনে তারকা দম্পতির পরিবারে আনন্দের জোয়ার বইছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা যমজ সন্তানের মা–বাবা হয়েছেন। একটি পুত্র ও একটি কন্যাসন্তানের জন্মের মাধ্যমে তাঁদের সংসারে এসেছে নতুন আনন্দ। গতকাল শনিবার রাতে সুখবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন রাম চরণের বাবা, দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী।

সুখবর জানিয়ে চিরঞ্জীবী লেখেন, ‘অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতাভরা হৃদয়ে জানাচ্ছি—রাম চরণ এবং উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। একটি ছেলে ও একটি মেয়ে। মা এবং নবজাতক—উভয়েই সুস্থ আছেন। দাদু-ঠাকুরমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদ ও পবিত্র আনন্দের।’

গত বছরের দীপাবলিতে প্রথমবারের মতো আবার মা–বাবা হওয়ার খবর প্রকাশ করেছিলেন রাম চরণ ও উপাসনা। তখনই তাঁরা জানান, তাঁদের সংসারে ‘ডাবল ধামাকা’ আসছে। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে যমজ সন্তানের আগমন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

দীপাবলির সময় ইনস্টাগ্রামে দেওয়া যৌথ পোস্টে তাঁরা লিখেছিলেন, ‘এবারের দীপাবলি সত্যিই বিশেষ। আমাদের জীবনে ডাবল ধামাকা আসছে। সব ঠিক থাকলে আগামী বছরই আমরা যমজ সন্তানের মা–বাবা হবো।’

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম চরণ ও উপাসনা কোনিডেলা। দীর্ঘ ১১ বছর পর, ২০২৩ সালের জুন মাসে তাঁদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। এর দুই বছর পর এবার যমজ সন্তানের আগমনে তারকা দম্পতির পরিবারে আনন্দের জোয়ার বইছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ