ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ শেষ হয়ে গেল। আজ রবিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন ওই একই আসনের জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রার্থী ও হাসনাত আবদুল্লাহ। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি হাইকোর্টে রিট করেছিলেন, কিন্তু সেখানেও তার আবেদন সফল হয়নি।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলেও আজ সেটি খারিজ হয়ে গেল। এর ফলে এই আসনে বিএনপির শক্তিশালী এই প্রার্থীর অনুপস্থিতিতে নির্বাচনী সমীকরণ অনেকটাই বদলে গেল। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর জন্য এই রায় একটি বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ শেষ হয়ে গেল। আজ রবিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ তার করা লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন ওই একই আসনের জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রার্থী ও হাসনাত আবদুল্লাহ। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি হাইকোর্টে রিট করেছিলেন, কিন্তু সেখানেও তার আবেদন সফল হয়নি।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলেও আজ সেটি খারিজ হয়ে গেল। এর ফলে এই আসনে বিএনপির শক্তিশালী এই প্রার্থীর অনুপস্থিতিতে নির্বাচনী সমীকরণ অনেকটাই বদলে গেল। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর জন্য এই রায় একটি বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ