নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি ভবনে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি, দলের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন দিক এবং সারা দেশে নেতা-কর্মীদের ওপর হামলা বা বাধার অভিযোগ নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এর আগে সকালেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। একই দিনে দুই বড় রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন