ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত আদেশ দেবেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চের কার্যতালিকায় এই তিনটি পিটিশন আদেশের জন্য রাখা হয়েছে। সংশ্লিষ্ট আসন দুটি হলো কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪, যেখানে আইনি লড়াইয়ের পর প্রার্থীরা বর্তমানে উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট সেই সিদ্ধান্ত স্থগিত করে তাকে 'ধানের শীষ' প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। তবে একই আসনের অন্য প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন। আজ আপিল বিভাগের আদেশের মাধ্যমেই নির্ধারিত হবে মোবাশ্বের আলম শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারবেন কি না।

একই আসনের (কুমিল্লা-১০) আরেক বিএনপি মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন নিয়ে জটিলতা শুরু হয় দ্বৈত নাগরিকত্বের অভিযোগকে কেন্দ্র করে। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকির করা অভিযোগের ভিত্তিতে ইসি তার মনোনয়ন বাতিল করে। হাইকোর্টে রিট করেও বিফল হওয়ার পর গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেছেন। আজ আদালত তার আবেদনের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসানও ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। হাইকোর্টে তার রিট আবেদনটি সরাসরি খারিজ হয়ে যাওয়ার পর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজকের এই শুনানি ও আদেশের ওপরই নির্ভর করছে নির্বাচনে মঞ্জুরুল আহসানের অংশগ্রহণের সুযোগ। বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্ট আসনের ভোটারদের নজর এখন সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ আদেশের দিকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ