নওগাঁর মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে উঠে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা, দুর্নীতি ও দখলবাজি নিয়ে তীব্র সমালোচনা করেন এবং ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত মান্দা গঠনের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “বর্তমানে একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই হাট-বাজার, খাল-বিল, বালুমহল ও জলমহল দখল করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। দেশের সম্পদ লুট করে তারা নিজেদের আখের গুছিয়েছে।”
খন্দকার আব্দুর রাকিব আরও বলেন, “জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, দখলবাজি করে না এবং এসব অপকর্মকে প্রশ্রয়ও দেয় না। আমরা ক্ষমতায় গেলে মান্দাকে একটি ন্যায়ভিত্তিক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব। কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ থাকবে না। মুসলিম, হিন্দু, আদিবাসী—সবাই সমান অধিকার পাবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, খেলাফত মজলিস মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারি মুফতি মাওলানা ইসরাফিল আলম, এনসিপি জেলা সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, মান্দা উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব জামায়াত সভাপতি মো. আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আহ্বান জানিয়ে আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মীরা ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাত্মক সমর্থন কামনা করেন।
সভা সভাপতিত্ব করেন ১২নং কাঁশোপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিনসহ শতাধিক সাধারণ মানুষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন