ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন এনসিপি: তুহিন মাহমুদ

বক্তব্য রাখছেন এনসিপির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বৃহৎ নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ। তিনি সরাসরি এলাকার মানুষদের সঙ্গে মতবিনিময় করেন এবং **জামায়াতে ইসলামী’র প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি সমর্থন জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় তুহিন মাহমুদ বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব প্রয়োজন।”

গণসংযোগ কর্মসূচিতে নারায়ণগঞ্জ-০৩ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমর্থকরা নির্বাচনী স্লোগান, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলেন।

আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচার আরও জোরদার করা হবে এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন এনসিপি: তুহিন মাহমুদ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বৃহৎ নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ। তিনি সরাসরি এলাকার মানুষদের সঙ্গে মতবিনিময় করেন এবং **জামায়াতে ইসলামী’র প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি সমর্থন জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় তুহিন মাহমুদ বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব প্রয়োজন।”

গণসংযোগ কর্মসূচিতে নারায়ণগঞ্জ-০৩ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমর্থকরা নির্বাচনী স্লোগান, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে কর্মসূচিকে প্রাণবন্ত করে তুলেন।

আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচার আরও জোরদার করা হবে এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ