আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বড় ধরনের দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল; পিঠের চোট কাটিয়ে উঠতে না পারায় স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স।
আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী দল পরিবর্তনের শেষ দিন আজ শনিবার (৩১ জানুয়ারি), অজিদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এই দলে প্যাট কামিন্সের স্থলাভিষিক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ার্শিসকে। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকাকালীন পিঠের নিচের অংশে চোট পেয়েছিলেন কামিন্স। এরপর গত ছয় মাসে তিনি কেবল একটি টেস্ট ম্যাচে অংশ নিতে পেরেছিলেন। সম্প্রতি স্ক্যান রিপোর্টে উন্নতির আভাস পাওয়া গেলেও বিশ্বকাপ খেলার মতো পূর্ণ ফিটনেস ফিরে পাননি তিনি। দীর্ঘদিন এই ফরম্যাটে মাঠের বাইরে থাকায় তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও এখন সংশয় দেখা দিয়েছে।
চূড়ান্ত স্কোয়াডে কামিন্সের অনুপস্থিতি ছাড়াও বড় একটি রদবদল ঘটিয়েছে নির্বাচক প্যানেল। অফ-ফর্মে থাকা অলরাউন্ডার ম্যাথু শর্টকে বাদ দিয়ে দলে সুযোগ দেওয়া হয়েছে ম্যাট রেনশকে। ঘরোয়া লিগ বিগ ব্যাশে ১৫৩.৫৫ স্ট্রাইক রেটে ৩২৪ রান করে বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ব্যাটার। মূলত মিডল অর্ডারে স্পিন সামলাতে একজন দক্ষ বাঁহাতি ব্যাটারের প্রয়োজনীয়তা বিবেচনা করেই স্টিভেন স্মিথ কিংবা ম্যাথু শর্টের পরিবর্তে রেনশর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
কামিন্সকে হারানো অজি শিবিরের জন্য বড় ক্ষতি হলেও স্বস্তির খবর হচ্ছে—জশ হেইজেলউড, ন্যাথান এলিস ও টিম ডেভিড চোট কাটিয়ে পূর্ণ ফিট হয়ে দলে ফিরেছেন। তাঁদের ফেরায় দলের বোলিং ও ব্যাটিংয়ের লোয়ার অর্ডারে ভারসাম্য রক্ষা হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া তাঁদের বিশ্বকাপ মিশন শুরু করবে। উল্লেখ্য, ‘বি’ গ্রুপে অজিদের অন্য তিন প্রতিপক্ষ দল হলো জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন