ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গলাচিপায় তিনদিনব্যাপী "নির্বাচন ও গণভোট-২০২৬" প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার

মো.হামিদুল ইসলাম
মো.হামিদুল ইসলাম
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

গলাচিপায় তিনদিনব্যাপী "নির্বাচন ও গণভোট-২০২৬" প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার
নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা: গলাচিপা, পটুয়াখালী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) থেকে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দুই দিন (২ ফেব্রুয়ারি) বিভিন্ন ব্যাচে পর্যায়ক্রমে চলবে।

প্রশিক্ষণে ভোটগ্রহণ-সম্পর্কিত আইন ও বিধিমালা, ব্যালট ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনা, ভোট কেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব ও করণীয় বিষয়ে ব্যাপক ও বাস্তবভিত্তিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছেন বলে জানান।

উদ্বোধনী দিনে আকস্মিকভাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দক্ষ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলমও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তারা জানান, এই কর্মশালা তাদের দায়িত্ব পালনে বাস্তবিক জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভোটগ্রহণের সময় নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গলাচিপায় তিনদিনব্যাপী "নির্বাচন ও গণভোট-২০২৬" প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) থেকে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী দুই দিন (২ ফেব্রুয়ারি) বিভিন্ন ব্যাচে পর্যায়ক্রমে চলবে।

প্রশিক্ষণে ভোটগ্রহণ-সম্পর্কিত আইন ও বিধিমালা, ব্যালট ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনা, ভোট কেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব ও করণীয় বিষয়ে ব্যাপক ও বাস্তবভিত্তিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছেন বলে জানান।

উদ্বোধনী দিনে আকস্মিকভাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দক্ষ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলমও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তারা জানান, এই কর্মশালা তাদের দায়িত্ব পালনে বাস্তবিক জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভোটগ্রহণের সময় নিরপেক্ষতা ও সততা নিশ্চিত করতে সহায়ক হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ