ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
পথসভায় ডা. জাহিদুল ইসলাম ভোটারদের উদ্দেশে বলেন, তিনি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং ভালুকার মানুষের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চান। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১১ দলীয় জোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। তিনি অঙ্গীকার করেন যে, নির্বাচিত হলে ভালুকার শিল্পাঞ্চল কেন্দ্রিক শ্রমিকদের সমস্যা সমাধান, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ নজর দেবেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ডা. জাহিদুল ইসলাম একজন সৎ ও নির্ভীক মানুষ। ভালুকার সামগ্রিক উন্নয়নের জন্য তার মতো যোগ্য ব্যক্তির বিকল্প নেই। তারা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ করেন।
পথসভা শেষে ডা. জাহিদুল ইসলাম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় বাজারগুলোতে গণসংযোগ করেন এবং ভোটারদের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন। এসময় এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন