বিএনপি শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে চায় তার দল।
শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান তাঁর ভাষণে মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, "আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই"।
সিরাজগঞ্জের এই জনসভা ছাড়াও আজ টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত আরও একটি জনসভায় তাঁর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। টাঙ্গাইলে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে দলটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু এই আয়োজনের সার্বিক তদারকি করছেন। প্রস্তুতির অংশ হিসেবে তিনি একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন এবং কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
উল্লেখ্য যে, এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়েছিল। দেশে ফেরার পর এটিই টাঙ্গাইল জেলায় তাঁর প্রথম সফর হতে যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন