ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ

মিজানুর রহমান
মিজানুর রহমান
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ
গনসংযোগের ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সমর্থনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনসুর আলী মন্ডলের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ।

সকাল থেকেই পৌর এলাকার খলসী মৌসুমী ফিলিং স্টেশন, কাটার মোড় ও বৈরাগী হাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়। এ সময় নেতারা সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগকালে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তারা দাবি করেন, জননেতা শামীম কায়সার লিংকন গোবিন্দগঞ্জবাসীর পরীক্ষিত নেতা এবং এলাকার উন্নয়নে তার অবদান জনগণ আজও স্মরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সাজাদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত; রাশেদ রায়হান, সভাপতি, অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা; জিল্লুর রহমান, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা; শহিদুল ইসলামসহ অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বাবলু মিলিটারি, মশিউর রহমান ও সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে লিফলেট গ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে জননেতা শামীম কায়সার লিংকন বিপুল ভোটে বিজয়ী হবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সমর্থনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনসুর আলী মন্ডলের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ।

সকাল থেকেই পৌর এলাকার খলসী মৌসুমী ফিলিং স্টেশন, কাটার মোড় ও বৈরাগী হাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়। এ সময় নেতারা সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগকালে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তারা দাবি করেন, জননেতা শামীম কায়সার লিংকন গোবিন্দগঞ্জবাসীর পরীক্ষিত নেতা এবং এলাকার উন্নয়নে তার অবদান জনগণ আজও স্মরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন সাজাদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত; রাশেদ রায়হান, সভাপতি, অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা; জিল্লুর রহমান, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা; শহিদুল ইসলামসহ অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বাবলু মিলিটারি, মশিউর রহমান ও সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগ চলাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে লিফলেট গ্রহণ করেন এবং ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে জননেতা শামীম কায়সার লিংকন বিপুল ভোটে বিজয়ী হবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ