ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগ: পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগ: পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা আজ (৩১ জানুয়ারী) দৈনিক ইভিনিং নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের প্রধান লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলী। সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি একেএম করম আলী, সদ্য সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, এম একরামুল হক আসাদ, আলম হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, শেখ মোহাম্মদ নুরুল হুদা, আশরাফ সরকার, আসলাম ইকবাল, মোঃ খাদিমুল ইসলাম, আমিনুল হক মল্লিক, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, আইনি সহযোগিতা এবং সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে। এছাড়াও, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।

সভা শেষে সভাপতি এবিএম সেলিম আহমেদ বলেন, "প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।"

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ সাংবাদিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কার্যক্রম চালু করতে প্রস্তুত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে নতুন উদ্যোগ: পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা আজ (৩১ জানুয়ারী) দৈনিক ইভিনিং নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের প্রধান লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ একাব্বর আলী। সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি একেএম করম আলী, সদ্য সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, এম একরামুল হক আসাদ, আলম হোসেন, মোহাম্মদ মোস্তফা কামাল, শেখ মোহাম্মদ নুরুল হুদা, আশরাফ সরকার, আসলাম ইকবাল, মোঃ খাদিমুল ইসলাম, আমিনুল হক মল্লিক, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, আইনি সহযোগিতা এবং সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে। এছাড়াও, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং সদস্যসংখ্যা বৃদ্ধি নিয়ে সদস্যরা মতবিনিময় করেন।

সভা শেষে সভাপতি এবিএম সেলিম আহমেদ বলেন, "প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।"

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ সাংবাদিকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কার্যক্রম চালু করতে প্রস্তুত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ