দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলি দূত অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ বা ডিআইআরসিও জানিয়েছে যে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন এবং দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে ইসরাইলি দূতাবাসের এই চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী সেইডম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করেছেন। এছাড়া ইসরাইলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে আনুষ্ঠানিক প্রটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত না করার বিষয়টিকেও তারা কূটনৈতিক সুযোগ-সুবিধার গুরুতর অপব্যবহার হিসেবে দেখছে। তাদের মতে এই ধরনের কর্মকাণ্ড ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আস্থাকে ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে।
দক্ষিণ আফ্রিকার এই কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরাইলও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে। বাইনোভেল্ট বর্তমানে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত কার্যালয় থেকে ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গাজা ইস্যুতে দীর্ঘদিনের উত্তেজনার মাঝে এই পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক নতুন সংকটে ফেলেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন