বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রহিম মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
ডিএনসি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মো. ইউসুফের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর নাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী কোচে অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৯ নম্বরের বাসটির জি-৩ নম্বর সিটে বসা এক টিকিটবিহীন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর কাছ থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হলে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি রহিম মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মো. শামছুল হকের ছেলে।
ডিএনসি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহনে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন