ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-৫ এর মানুষ ধানের শীষ ও তারেক রহমানের ভালোবাসার মর্যাদা দেবে'— আজিজুল হক আজিজ

সৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলন-সংগ্রামের রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী এবং ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী আজিজুল হক আজিজ বলেছেন, ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের যোগ্য কাণ্ডারি হলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণেই দল তাকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে আজিজুল হক আজিজ বলেন, “আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাই প্রতিকূল পরিস্থিতিতেও নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও দৃঢ়তার সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। দলের প্রতি তার এই ত্যাগ, নিষ্ঠা ও আপসহীন অবস্থানের স্বীকৃতি হিসেবেই বিএনপি তাকে ধানের শীষ প্রতীক দিয়ে ঢাকা-৫ আসনে প্রার্থী করেছে।”

তিনি আরও বলেন, “ঢাকা-৫ আসনের সাধারণ মানুষ বরাবরই জাতীয়তাবাদী আদর্শের প্রতি অনুগত। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে এ এলাকার জনগণ বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি তাদের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, তার পূর্ণ মর্যাদা দেবেন।”

আজিজুল হক আজিজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঢাকা-৫ আসনের মানুষ আবারও প্রমাণ করবেন—এই মাটি বিএনপির ঘাঁটি।”

বিবৃতিতে তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে আলহাজ্ব নবী উল্লাহ নবীর হাতকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।”

শেষে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণে ঢাকা-৫ আসনে ধানের শীষের বিশাল বিজয় অর্জিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-৫ এর মানুষ ধানের শীষ ও তারেক রহমানের ভালোবাসার মর্যাদা দেবে'— আজিজুল হক আজিজ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলন-সংগ্রামের রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী এবং ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী আজিজুল হক আজিজ বলেছেন, ঢাকা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের যোগ্য কাণ্ডারি হলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণেই দল তাকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে আজিজুল হক আজিজ বলেন, “আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাই প্রতিকূল পরিস্থিতিতেও নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও দৃঢ়তার সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। দলের প্রতি তার এই ত্যাগ, নিষ্ঠা ও আপসহীন অবস্থানের স্বীকৃতি হিসেবেই বিএনপি তাকে ধানের শীষ প্রতীক দিয়ে ঢাকা-৫ আসনে প্রার্থী করেছে।”

তিনি আরও বলেন, “ঢাকা-৫ আসনের সাধারণ মানুষ বরাবরই জাতীয়তাবাদী আদর্শের প্রতি অনুগত। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে এ এলাকার জনগণ বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতি তাদের যে ভালোবাসা ও আস্থা রয়েছে, তার পূর্ণ মর্যাদা দেবেন।”

আজিজুল হক আজিজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঢাকা-৫ আসনের মানুষ আবারও প্রমাণ করবেন—এই মাটি বিএনপির ঘাঁটি।”

বিবৃতিতে তিনি যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে আলহাজ্ব নবী উল্লাহ নবীর হাতকে শক্তিশালী করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।”

শেষে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণে ঢাকা-৫ আসনে ধানের শীষের বিশাল বিজয় অর্জিত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ