ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি নেতাকে জরিমানা

ছবি: নির্বাচনী প্রচারণা

ঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় নিয়মিত নির্বাচনী তদারকির অংশ হিসেবে পরিদর্শনে যান পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী। এ সময় তিনি এলাকাজুড়ে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, দেবীডুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মঞ্জু নির্বাচনী আচরণবিধি অমান্য করে একটি মোটরসাইকেলে ধানের শীষ প্রতীকের নির্বাচনী স্টিকার ব্যবহার করছেন। যা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মিজানুর রহমান মঞ্জুকে দুই শত টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে প্রচারণা চালাতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসীর মধ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে বিএনপি নেতাকে জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

ঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় নিয়মিত নির্বাচনী তদারকির অংশ হিসেবে পরিদর্শনে যান পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী। এ সময় তিনি এলাকাজুড়ে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে দেখা যায়, দেবীডুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মঞ্জু নির্বাচনী আচরণবিধি অমান্য করে একটি মোটরসাইকেলে ধানের শীষ প্রতীকের নির্বাচনী স্টিকার ব্যবহার করছেন। যা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মিজানুর রহমান মঞ্জুকে দুই শত টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলী উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আইন মেনে প্রচারণা চালাতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসীর মধ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ